ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কুমিল্লা জেলার দশ লাখেরও বেশি শিশুকে ভিটামিন "এ "প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে


  • আপলোড সময় : বুধবার ২৪ জুন, ২০২৬ সময় : ৬:০৮ পিএম

মোঃ বাকী অনিক ,কুমিল্লা  প্রতিনিধি  

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লা জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ১০ লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

রোববার (২৮ জুন) দিনব্যাপী জেলার ১৭টি উপজেলা ও কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হবে। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে জেলার ৫ হাজার ৩৯টি কেন্দ্রে মোট ১০ লাখ ৮ হাজার ৯৭ জন শিশুকে বয়সভেদে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ হাজার ৭৮ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমদ। তিনি জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত জটিলতা হ্রাস এবং সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্যাপসুল নিরাপদ ও কার্যকর। এর কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়ানোর চেষ্টা করছে। তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি গুজবে কান না দিয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. মো. শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. ওসমান হোসাইন জাবীর এবং সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মো. ফিরোজ আল মামুন।



এ সম্পর্কিত আরো খবর